১২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকার নির্বাচনী অফিসে ককটেল হামলা, ভাংচুর

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়ায় নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে রাতে ককটেল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন জানান, স্থানীয় নেতাকর্মীরা রাত ১২ টা পর্যন্ত ভোটার স্লিপ ঘরে ঘরে পৌঁছানোর কাজ নিয়ে নির্বাচনী অফিসে অবস্থান করে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর হঠাৎ করে অফিসের সামনে বিকট শব্দের আওয়াজ পেয়ে দৌঁড়ে এসে দেখে দুর্বৃত্তরা অফিসে ককটেল হামলা চালিয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, সুদামপাড়ার নির্বাচনী অফিসে ভাংচুরের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছি। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি