০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছুরিকাঘাতে যুবককে খুন, বাবা গুরুতর আহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাবেদ আলী (২৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে। সোমবার রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই বাবা-ছেলেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে ছেলে জাবেদ আলীর মৃত্যু হয়।


সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী আবদুর রহিমের স্ত্রী আফরোজা আক্তার (৩০) সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহত আফরোজার দেবর আবদুর রশিদের বিদ্যুৎ লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিহত আফরোজার চাচাতো দেবর জাবেদ আলী এ ঘটনায় আবদুর রশিদকে দায়ী করেন। এ নিয়ে আবদুর রশিদ ও জাবেদ আলী ( সম্পর্কে দুজন চাচাতোভাই) তর্কে জড়িয়ে পড়ে। এ সময় তাদের ঝগড়া মেটাতে জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীন এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে এক পর্যায়ে আবদুর রশিদ ঘরে গিয়ে ছুরি এনে জাবেদ আলীর পেটে ঢুকিয়ে দেন। বাধা দিলে তাঁর বাবা জয়নাল আবেদীনকেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে আহত অবস্থায় দুজনকেই ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে জাবেদ আলী মারা যায়। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি