১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বিধি নিষেধ অমান্য : ১৩ জনকে জরিমানা

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | |
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে কালিহাতীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩ জনকে জরিমানা করা হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি পরিপালন না করার দায়ে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে উপজেলার নারান্দিয়া, এলেঙ্গা, পৌজান ও বল্লা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান।

এসময় দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি পরিপালন না করার দায়ে ১৩ জনকে ৪ হাজার ৩ শত টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি ছোট ছোট দোকান মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং  মাইকিং করে লোকজনকে স্বাস্থ্য বিধি পরিপালনের বিষয়ে সচেতন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় তিনি সকলকে মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি