০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওরা সত্যিই “মানবতার হাত”- ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

কর্মহীন পরিবারে একের পর এক খাদ্যসহায় দেয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার হাত’ এর প্রশংসা করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। দুর্যোগকালীন এই সময়ে একের পর এক খাদ্যসহায়তা দেয়ায় তিনি সংগঠনটির প্রশংসা করেন। 

ইউএনও বলেন, এই দুর্য়োগকালীন সময়ে একর পর এক যেভাবে সংগঠনটি সহায়তা করছে সেজন্য বলা যায়, ওরা সত্যিই “মানবতার হাত”। এসময় তিনি সংগঠনের নির্বাহী পরিচালক ইজ্জত আলী জনিসহ সকলের প্রশংসা করেন।  

মঙ্গলবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের খলিয়াজানী গ্রামে সংগঠনটির উদ্যোগে ২শ কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা বিতরণকাল ইউএনও এসব কথা বলেন। তাদের দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে, চাল, আটা, আলু, পেঁয়াজ, লবন। এর আগেও সংগঠনটির উদ্যোগে শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক ইজ্জত আলী জনির আর্থিক সহায়তা এসব খাদ্যসামগ্রী বিরতণ করা হয়। 

খাদ্য সহায়তা বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, ‍উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক শওকত মোমেন শাজাহান, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন টুটুল, পাথরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হারুন অর রশিদ মাষ্টার, সুকনাল মাষ্টার ,খলিলুর রহমান কলেজ প্রভাষক মাহাবুব রহমান, মোফাজ্জল মাষ্টার, মোসলেম উদ্দিন, মোকলেস, কহিনুর মাষ্টার, মোমেন গনি, বেলায়েত, ওমর চাঁন সরকার প্রমুখ। 

ইউনিয়নের পাথরঘাটা, গাজেশ্বরী, গোনাপাড়া, ব্যধকরপাড়া, উত্তরপাড়া, মোল্লাপাড়া, খাঁনপাড়া, ছোনপাড়া, দরানীপাড়া, পূর্বপাড়ার কর্মহীন পরিবারে এই খাদ্যসহায়তা দেয়া হয়েছে বলে ইজ্জত আল জানি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি