১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে অবৈধ খাল দখল করার উচ্ছেদ অভিযান

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ভূয়ারপাড়ায় ঝিনাই নদীর শাখা খাল অবৈধভাবে দখল করে বালু দিয়ে ভরাট করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বেলা ১২টায় অবৈধভাবে খাল দখলের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক । 

ভূয়ারপাড়া নিবাসী সলিমুদ্দিনের ছেলে আইয়ুব আলী (৪৫)  অবৈধভাবে মাটি ফেলে খালটির পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বাইশকাইল, ভূয়ারপাড়া ও নবগ্রাম সহ আশেপাশে গ্রামের হাজার হাজার একর আবাদি জমির ধান ভারী বৃষ্টি হলেই তলিয়ে যেতো, এতে কৃষকরা ধান ঘরে তুলতে না পারায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেন। 

এসময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর বৃন্দ।

আইয়ুব আলীর ছোট ভাই জানান, এই জমিটি খাল সহ আমাদের ক্রয়কৃত জমি পাশাপাশি অন্যরা মাটি ভরাট করছে বিধায় আমরাও বালু ফেলেছিলাম । 

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক জানান আশেপাশে আরো কিছু খাল দখল করা জমি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো আমরা উচ্ছেদ করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি