০২:৪৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নগদ টাকাসহ ১৩ জুয়ারি আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নগদ টাকাসহ ১৩ জুয়ারিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৮ এপ্রিল) ভোর রাতে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার এসএস যুব সংঘ ক্লাব ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।

অভিযানে আটককৃতরা হলেন টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকার মৃত. দেলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫), ওই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (৩০), মইশা নন্দলাল গ্রামের মৃত. ইমান আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার মো. ইমান আলীর ছেলে মো. উসমান গনি (২৮), মৃত. কদম আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মো. সুজন মিয়ার ছেলে রিফাত মিয়া (১৯), মো. ফজল বেপারীর ছেলে আঃ রহমান (২৫), মৃত. উমর আলীর ছেলে রানা মিয়া (২৬), মোঃ আবুল হোসেনের ছেলে ইমন মিয়া (২০), শ্রী দুলাল চুহাংগ এর ছেলে রিপন চুহাংগ (২০), মো. হযরত বেপারীর ছেলে আমিন মিয়া (২৪), মো. আ. রাজ্জাকের ছেলে শাকিল মিয়া (২৮) ও মো. আ. রাজ্জাকের ছেলে মো. শাওন মিয়া (১৯)।

টাঙ্গাইল র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান আরো জানান, পরিচালিত অভিযানে এক বান্ডেল তাস ও জুয়া খেলার নগদ ১১,৭৩০ টাকা পাওয়া গেছে। আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি