১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করটিয়ায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের খুদিরামপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক মিনহাজ উদ্দিন খান জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স। 

১০ নভেম্বর শুক্রবার দুপুরে মুসল্লিদের নিয়ে জুম্মা নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদ কমপ্লেক্স'র শুভ উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স'র প্রতিষ্ঠাতা হাজী মো. ফরিদ খান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম,মুফতি আবু বকর,এসএম জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট আলেমগণ।

উল্লেখ্য, ৬০ শতাংশ জমির উপর নির্মিত মিনহাজ উদ্দিন খান জামে মসজিদে এক হাজার ১'শ জন পুরুষ একসাথে জামাতে সালাত আদায় করতে পারবেন। মসজিদের বাইরে আরও অন্তত ২০০ জনের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। 

মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশাল মাদ্রাসা। যেখানে প্রায় ৫'শর অধিক  ছাত্রের আবাসনের ব্যবস্থা করা হবে। যার কাজ নির্মাণাধীন। আগামী ১ ডিসেম্বর এই মাদ্রাসা চালু হবে বলে জানিয়েছেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের উদ্যোক্তা হাজী মো. ফরিদ খান।

তিনি বলেন, গত বছর মিনহাজ উদ্দিন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় এই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, করটিয়ার মধ্যে এটি একটি দৃষ্টিনন্দন মসজিদ । আশা করি এখান থেকে ইসলামের চেতনায় সমাজ উদ্বুদ্ধ হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি