০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গা‌ইলে এক ট্রাক‌কে আ‌রেক ট্রা‌কের ধাক্কা, নিহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাই‌লের কালিহাতী‌তে দাঁড়ানো এক ট্রাককে চলন্ত আ‌রেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হ‌য়ে‌ছে। এঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রো দুইজন।

শুক্রবার (১৬ এ‌প্রিল) বিকে‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার চরভাবলা এলাকায় এই ঘটনা ঘ‌টে।
তাৎক্ষ‌নিকভা‌বে নিহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান, লকডাউ‌নের কার‌নে প‌রিবহন না পে‌য়ে বিকল্পভা‌বে ওই তিনজন নিম্নআ‌য়ের মানুষজন বা‌ড়ি যাওয়ার জন‌্য ট্রা‌কে ক‌রে উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) সু‌ফিয়া জানান, ওই দুই‌টি ট্রাকই উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এসময় এক‌টি ট্রাক মহাসড়‌কের চরভাবলা এলাকায় দাড়া‌নো ছিল। প‌রে পিছন থে‌কে আ‌রেক‌টি চলন্ত গ‌তি‌র ট্রাক এ‌সে দাড়া‌নো ট্রাকটি‌কে ধাক্কা দেয়। এ‌তে ট্রা‌কে থাকা তিনজন ঘটনাস্থ‌লে মারা যান।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, হতাহত‌দের এখনও প‌রিচয় পাওয়া যায়‌নি। ধারনা করা হ‌চ্ছে নিহতরা সবাই শ্রমিক ছিল। এঘটনায় এক‌টি ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে। আ‌রেক‌টি ট্রা‌কের খোঁজ পাওয়া যায়‌নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি