১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানার অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে হুমকি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে প্রতিপক্ষরা আরো ক্ষীপ্ত হয়ে যায়। অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।

অভিযোগে জানা যায়, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া এলাকায় বাড়ি বিমল চৌহানের। গত ১৯ জুলাই প্রবল বৃষ্টির সময় বিমল চৌহানের বাড়ির মাটি সরে যায়। পরে তারা সেখানে বস্তা ফেলে বাধ দিতে গেলেই বাধে বিপত্তি। পরেরদিন প্রতিবেশি কানাই লাল চৌহান, তার স্ত্রী সন্ধ্যা চৌহান, তিন মেয়ে পুষ্প চৌহান, চায়না চৌহান ও মুক্তা চৌহান জোর করে তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার স্ত্রী কাজুলী ও মেয়ে প্রিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তাদের কথায় বাধা দিতে গেলে বিবাদীরা আরো ক্ষীপ্ত হয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে। এক পর্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে কাজুলীর মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে বাধা দেন। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়। তারা প্রিয়াকেও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার ছেলে এগিয়ে আসলে তাকেও আক্রমণ করা হয়। একই সঙ্গে তারা কাজুলীর কানের একজোড়া দুল, প্রিয়ার গলার চেইন ও পায়ের নূপুর ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশিরা কাজুলী ও প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিমল চৌহান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। আসামীরা অভিযোগ তুলে নেয়ার জন্য নানাভাবে বাদির পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিমল চৌহান ও তার মেয়ে প্রিয়া চৌহান। কোন আসামী গ্রেপ্তার না হওয়া এবং তারা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদির পরিবারের লোকজন। ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচার দাবি করেছে বাদির পরিবার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি