০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ৫ ঘন্টা পর ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দশ টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা (২)।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশির বিরোধ চলছিলো। সোমবার বিকেল ৫ টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। পরে অনেক খোজাখুজির পর তাদের এক প্রতিবেশির রান্না ঘরের মাচার উপর বস্তার ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়াসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

ওসি সাইদুল হক ভূইয়া জানান, চেয়ারম্যানের কাছে আমরা খবর পায় যে একটি শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। সাথে সাথে আমরা চলে আসি এবং এসে রান্না ঘরের লাকড়ির মাচার উপরে বস্তায় মোড়ানো শিশুটির লাশ উদ্ধার করি। শিশুটির লাশ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তেই বুঝা যাবে শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি