১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শর্ত মেনে মার্কেট খুলতে ব্যাপক কর্মযজ্ঞ, নজর স্বাস্থ্যবিধিতে

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের সংক্রামন রোধে স্বাস্থ্যবিধি মানাসহ শর্ত সাপেক্ষে আবারো টাঙ্গাইলের দোকান ও শপিংমল গুলো খুলতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। তবে মার্কেটে আসা ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। বলছেন মার্কেট খোলার চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে বেচা-কেনা।

শুক্রবার সকাল থেকেই শহরের ব্যস্ততম ও অধিক মানুষের সমাগম ঘটা আদালত রোডের সকল মার্কেটের মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের দেখা গেছে ব্যস্ত সময় কাটাতে। 

শহরের মার্কেট গুলো ঘুরে দেখা যায়, সকাল থেকে প্রতিটি মার্কেটে জনসমাগম নিয়ন্ত্রন, সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানতে বেশ কিছু কর্মযজ্ঞ চলছে। এগুলোর মধ্যে অন্যতম অধিকাংশ দোকান গুলোর সামনে বাশ দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টা। এছাড়া জীবানুনাশক স্পে টানেল বা ডোর স্থাপনেরও উদ্যেগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

তবে এর আগেই অধিকাংশ মার্কেটের সামনেই করা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। এবার নিশ্চিত করার চেষ্টা চলছে জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব নিশ্চিত ও দোকান গুলোতে ভিড় কমানোর।

তবে ব্যবসায়ীদের দাবি, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে ঈদের আগে যেন সবাই কেনাকাটা করতে পারে সে বিষয়টি বিবেচনা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে খুলে দেওয়া হয়েছে দোকান ও শপিংমল। তবে জুড়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধিসহ ১৬টি শর্ত । যার অধিকাংশই তারা মানার চেষ্টা করছেন। কিন্তু ক্রেতাদের অসাবধানতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তাই তারা ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মার্কেটে কেনা কাটা করতে আসার আহ্বান জানিয়েছেন।

এর আগে বুধবার বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে খুলে দেওয়ার চারদিন পর টাঙ্গাইলের মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশনা জারি করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল ইসলাম। তবে ঔষুধ, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান বন্ধের আওতামুক্ত ছিল।

বন্ধ ঘোঘনার পরদিনই ব্যবসায়ীদের দাবির মুখে শর্ত সাপেক্ষে আবারো দোকান খুলে দিতে জেলা প্রশাসনের সম্মতি প্রকাশের বিষয়টি জানায় টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি। তবে তার আগে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি