করোনা ভাইরাসের কারনে লকডাউন ঘোষণার প্রথম দিনে টাঙ্গাইলে নিম্নআয় ও রাস্তায় থাকা অসহায় মানুষজনের কাছে খাবার পৌঁছে দিয়েছে তরুনরা।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন সদস্যরা লকডাউনে সব বন্ধ থাকায় বিপাকে পড়া এসব নিম্ন ও রাস্তায় থাকা মানুষদের খুঁজে খুঁজে খাবার বিতরণ করা হচ্ছে।
নিজেরাই খাবার তৈরি করে ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা শহরে ঘুরে ঘুরে ভিখারী, ছিন্নমূল ও দুস্থ মানুষ, রাস্তায় থাকা পাগলসহ নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে।
বুয়েটিয়ান ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনের দাতাদের সহযোগিতায় দুস্থদের খাবার আয়োজন পুরো বছর জুড়েই চলবে বলে জানিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সজিব খান।
ফাউন্ডেশনের পরিচালক ইশরাত সীমা বলেন,"লকডাউনে রাস্তায় থাকা কুকুর বিড়ালের জন্যও প্রতিদিন খাবার আয়োজন করবো আমরা।"
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন,"গতবারের মত এবারো আমরা লকডাউনের পুরো সময়টায় মানুষের পাশে থেকে তাদের মুখে খাবার তুলে দিবো। হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তায় থাকা এসব মানুষেরা অভুক্ত থেকে যাবে। বিশেষ করে যারা ভিক্ষা করে এবং পাগল তারা অন্যের বেঁচে যাওয়া খাবার বা দান করা খাবারই খান,এবার সে সুযোগ নেই।"
তিনি আরো বলেন, গত বছর প্রায় ৪ মাস মানুষের মাঝে খাবার বিতরণ করেছে শিশুদের জন্য ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...