১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস

ঢাবির কাছে মাভাবিপ্রবির হার

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মার্চ ২০১৭ | | ১৫১৬
, টাঙ্গাইল :

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস্-এ ঢাকা বিশ্ববিদ্যালয় দলের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।

বুধবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এ অনুষ্ঠিত হয়।

জানা যায়, টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। জবাবে ১৯.৩ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।

ক্রিকেট ইভেন্টের সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এবং বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

খেলাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও শের-ই- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

খেলায় মোট ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রথম পর্যায়ে লীগ পর্বের খেলা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি