১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৪৮ বস্তা চাল জব্দ, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আওলাতৈল থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে দুটি অটোরিকশাসহ এ চাল জব্দ করা হয়।

এ ঘটনায় কালিহাতী থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাকিলা শারমিন বাদী হয়ে ডিলার ইয়াসিন আলী, ক্রয়কারী রিপন, গোডাউনের কেয়ারটেকার চান মিয়া, অটোচালক আবুল হাসেম ও রাসেলসহ অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান। 

কা‌লিহাতী উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি ) মো. কামরুল হাসান ব‌লেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আউলাতৈল এলাকায়  পুলিশ নিয়ে অভিযান চালিয়ে  চা‌লিয়ে ৪৮ বস্তা চাল পাওয়া যায়। তবে চালগুলো‌ পাটের বস্তা থেকে প্লা‌স্টিকের বস্তায় তোলা ছিল।

পরে খাদ্য গুদামের কর্মকর্তা সরকা‌রি চাল হিসেবে শনাক্ত করেন। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। পরে চাল ও আটকদের থানায় পাঠানো হ‌য়। 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি সওগাতুল আলম বলেন, বিশেষ ক্ষমতায় কালোবাজারি আইনে ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি