০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যাক্তি উদ্যোগে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সদর ও মির্জাপুর উপজেলার ২হাজার ২শ ৫০টি পরিবারের মধ্যে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সারাদিন শহরের এতিমখানা, প্রতিবন্ধী স্কুল ও ছিন্নমূল শিশু বিদ্যালয় এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে বিভিন্ন গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 

শহরের আজম প্রেসের মালিক ইকবাল হোসেন আজম শনিবার সকালে মির্জাপুর উপজেলার মশাজান মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমে উদ্বোধন করেন। পরে করোনা সংক্রমন এড়াতে খাদ্য সামগ্রী প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি খেজুর ও একটি সাবান।

ইকবাল হোসেন আজম বলেন, আমার একটি বাক ও শ্রবন প্রতিবন্ধী মেয়ের ভবিষ্যতের জন্য জমানো ৭ লক্ষ ৮০ হাজার টাকা দীর্ঘ দিনের চেষ্টায় ব্যাংকে জমা করি। বর্তমান করোনা পরিস্থিতে দেশের ক্রান্তিলগ্নে ঐ জমানো টাকা ব্যয় করে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। এ সময় তিনি উপস্থিত সকলের নিকট তার মেয়ে সানজিদা আক্তার মীমের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় সামর্থবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহবানও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি