১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল লোকনাথ মন্দিরে স্বর্ণালংকার চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর শহরের কালিপুর লোকনাথ মন্দিরে গভীর রাতে তালা ভেঙে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। জানা যায়, সোমবার গভীর রাতে মন্দিরের ৬ টি তালা ভেঙে মূল মন্দিরের ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা। দেবতার দুটি চূড়া, গলার চেইন, টিপ, তুলসী পাতা ও কানের দুলসহ প্রায় এক ভরি স্বর্ণ চুরি করা হয়েছে। এছাড়া মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে প্রায় দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগেও এই মন্দির থেকে ৬ টি সিসি ক্যামেরা, একটি মোটর, ফ্যানসহ একাধিক সরঞ্জামাদি চুরি হয়েছে। স্বর্ণালংকার চুরি হওয়ায় ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

লোকনাথ মন্দিরের সভাপতি প্রদীপ কুমার রায় জানান, “ গভীর রাতে কে কারা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার চুরি করেছে সেটা আমরা বুঝতে পারছি না। এই ঘটনায় আমরা খুবই আতঙ্কিত।  ইতিমধ্যেই  পুলিশ আমাদের মন্দিরে এসে আমাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে শুনেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আমরা দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, আমাদের অফিসার ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি