০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে ”কারিকুলাম ডিজাইন এন্ড ফরমেটিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ”কারিকুলাম ডিজাইন এন্ড ফরমেটিং” শীর্ষক এক কর্মশালা ১৪ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে বিশ্যবিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম মহিউদ্দিন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্যবিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনিস্টিটিউট (জিটিআই)-এর প্রফেসর ড. মোঃ মোজাহার আলী। কর্মশালায় বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় গ্রাজুয়েটদের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের বিশ্যবিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের বিশ্যবিদ্যালয়গুলোর কারিকুলাম সংশোধন ও সংযোজনের প্রয়োজনীয়তা কর্মশালায় আলোচনা করা হয়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি