০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের উদ্ভোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার জু’মা নামাজ পড়ার মধ্যদিয়ে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। এর আগে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্ভোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ আলহাজ একাব্বর হোসেনের ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, পোষ্টকামুরী চরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ ক্বারী নাজিম উদ্দিন পীর সাহেব, সাধারণ সম্পাদক আলহাজ মো. মোহাব্বত হোসেন খান ও মসজিদের ইমাম আলহাজ ক্বারী মো. আব্বাস আলী খান প্রমুখ। 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. মোহাব্বত হোসেন খান জানান, নতুন মসজিদটি পাঁচতলার ফাউন্ডেশ দেয়া হয়েছে।একতলার নির্মাণ কাজ শেষ করতে দুই কোটি টাকার অধিক খরচ হয়েছে। এখন একসাথে ৮শ মুসুল্লি জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

মসজিদ কমিটির সভাপতি আলহাজ ক্বারী মো. নাজিম উদ্দিন জানান, পুরাতন মসজিদটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রসস্থ করণ কাজে অধিগ্রহণ হওয়ায় পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা আলহাজ আব্দুর রশিদ ৩১ শতাংশ ভূমি মসজিদ নির্মাণের জন্য দান করেছেন।সেই জমিতে নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে।

মসজিদের উদ্ভোধক এমপি একাব্বর হোসেনের ছেলে ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, মসজিদ নির্মাণে ইতিমধ্যে আর্থিক অনুদান দেয়া হয়েছে। ভবিষ্যতে আরও সহায়তা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি