০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে

লাইসেন্সবিহীন যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ মার্চ ২০১৭ | | ১০৯২
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে লাইসেন্সবিহীন অতিরিক্ত যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ বৈধ রিক্সা মালিক ও শ্রমিকরা।

শনিবার সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বৈধ রিক্সা মালিক ও শ্রমিকদের পক্ষে মো. জামাল উদ্দিন তালুকদার বলেন, ৬০ বছরের অধিক সময় ধরে কোন প্রকার জ্বালানী ছাড়াই পরিবেশের ক্ষতি না করে টাঙ্গাইল শহরসহ সারাদেশে নিরাপদ যাত্রী সেবা দিয়ে আসছে রিক্সা চালকরা। টাঙ্গাইল শহরে প্রায় ১০ হাজার বৈধ রিক্সা চলাচল করলেও স¤প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ব্যাটারী চালিত মেট্রো রিক্সা চালু করে। যা বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি শহরে অসহনীয় যানজট সৃষ্টি করছে এবং নিয়ন্ত্রনহীনভাবে চলছে। এসকল অনুমোদনবিহীন যানবাহন বন্ধে জেলা পুলিশ ও টাঙ্গাইল পৌরসভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

ব্যাটারি চালিত রিক্সার পাশাপাশি লাইসেন্সবিহীন যানবাহন শহরে চলাচল বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলেও উপস্থিত রিক্সা মালিক ও শ্রমিকরা জানান।

মানববন্ধন শেষে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে উপস্থিত মালিক ও শ্রমিকরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি