০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোটকেন্দ্রে দায়িত্বপালনের সময় ইউপি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আজহারুল ইসলাম রাজা (৪২) নামের এক ইউপি সদস্য মারা গেছেন। নিহত রাজা উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নৌকার এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (৩১ মার্চ) সকালের দিকে উপজেলার ব‌হেড়া‌তৈল ইউনিয়‌নের যোগির‌কোপা ভোট কে‌ন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পার্থ স্বারথী গোস্বামী জানান, ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন ওই ইউপি সদস্য। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ বলেন, হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজার মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান  বলেন, কেন্দ্রে স্ট্রোক করার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি