১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে জাতির পিতার জন্মদিনে মিষ্টি বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে এ মিষ্টি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দশটি গ্রুপে বিভক্ত হয়ে সদরের মসজিদ মার্কেট রোড, কলেজ রোড, থানা রোড, বংশাই রোড, কালীবাড়ী রোড, বাওয়ার রোড, হাসপাতাল রোড, বাবু বাজার, কুতুববাজারসহ পৌর এলাকার বিভিন্নস্থানে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা এ মিষ্টি বিতরণ  করেন। 

সর্বমোট ১০মন মিষ্টি বিতরণ করা হয় বলে উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন জানিয়েছেন।  

এদিকে সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তমঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে স্থানীয় সাংসদ একাব্বর হোসেনসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির বিভিন্ন কর্মসূচি শুরু হয়। 

পরে কেককাটা, আলোচনা সভা, ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দ্যোবস্তের দলিল হস্তান্তর, কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্সে বঙ্গবন্ধুর নবনির্মিত অবক্ষমূর্তির উন্মেচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সবব কর্মসূচিতে ছিলেন একাব্বর হোসেন এমপি, জেলা প্রশাসক শহীদুল ইসলাম ভাষা ও সৈনিক প্রতিভা মুৎসুদ্দি প্রমুখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি