০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীতে মর্যাদার আসনে উন্নীত করেছেন : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীতে মর্যাদার উচ্চ আসনে উন্নীত করেছেন। অত্যন্ত দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়ন করে সারা পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। 

মন্ত্রী বলেন, ইতোমধ্যে তিনি বাংলাদেশকে পৃথিবীতে অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছেন। আজ সারা পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বের উচ্চসিত প্রশংসা করে। সারা পৃথিবীতে তিনি সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

কৃষিমন্ত্রী শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত। তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেক যে নারী-প্রায় সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে। তাঁদেরকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ। নারীরা অনেক পরিশ্রমী ও মেধাবী। তাদের সম্ভাবনা অনেক বেশি। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদেরকে স্বনির্ভর ও দক্ষ হিসাবে গড়ে তুলে দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখতে পারবে।

এ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রী উপকমিটির সদস্য ড. মো: শহিদুল ইসলাম।

এ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলার ৪ টি ভেন্যুতে মোট ৪০০ জন নারী তথ্য প্রযুক্তি বিষয়ে ২ মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ বাস্তবায়ন করছে মেসার্স নূর অ্যান্ড তাজমহল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি