০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে শোক দিবসে ছাত্রলীগের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার দেওহাটা আশ্রয়ন প্রকল্পের ১২৬ টি পরিবারের বাসিন্দাদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। 

এর আগে সকালে সংসদ সদস্য খান আহমেদ শুভ উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। দুপুর বারোটায় তিনি পুরাতন বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি