০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ঘুড়ি আনতে গিয়ে নদীর পানিতে ডুবে ১ ব্যক্তি নিখোঁজ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ঘুড়ি আনতে গিয়ে লৌহজং নদীর পানিতে ডুবে মজিবর (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।‌

ঘটনাটি ঘটেছে উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নিখোঁজ মজিবরের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালিয়ে সংসার চালাতেন। পরে সখের বসে রবিবার (১৯জুলাই) দুপুরে ঘুড়ি উড়াতে তার শ্বশুড় বাড়ি এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে যায়। এবং ঘুড়ি উড়িয়ে দেন কিন্তু বাতাস না থাকায় ঘুড়িটি বাঁশি ঈদগাহ মাঠ সংলগ্ন লৌহজং মাঝ নদীতে পড়ে গেলে মজিবর ঘুড়িটি আনতে সাঁতার দেন। কিছুদূর সাঁতরিয়ে হাঁপিয়ে যাওয়ায় আর আগাতে না পেরে পাড়ে ওঠার চেষ্টা করে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য নদীতে নেমে বাঁচানোর চেষ্টা করে কিন্তু নদীতে প্রচন্ড স্রোত থাকায় সেই চেষ্টা বিফলে যায় এবং মূহুর্তের মধ্যেই মজিবর পানির তলদেশে ডুবে যায়। পরে স্থানীয়রা এলেঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এনে সাড়ে পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ ব্যক্তিকে না পাওয়ায় সন্ধ্যা ৭ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি