১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌরসভার উদ্যোগে করোনা প্রতিরোধে হাতধোয়া কর্মসূচি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণরোধে হাতধোয়া কর্মসূচি গ্রহন করা হয়েছে।

মঙ্গলবার(২৪ মার্চ) সকালে শহরের আটটি পয়েণ্টে ৪-৫টি করে বেসিন, সাবান ও সার্বক্ষণিক পানি সরবরাহের উদ্বোধন করা হয়। 
 
পৌরসভা সূত্রে প্রকাশ, টাঙ্গাইল শহরের ব্যস্ততম এলাকা নিরালামোড়, বেবীস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, আমিন বাজার, ছয়আনি বাজার, বড় বাজার, বটতলা মোড় ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ৪-৫টি করে বেসিন বসিয়ে সাবান ও সার্বক্ষণিক পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানে শহরে আগত জনসাধারণ হাতধূয়ে কেনাকাটা সহ প্রাসঙ্গিক কাজকর্ম করার সুবিধা পাবেন।

ওই সব বেসিনে হাতধূতে আসা রিকশাচালক রহিজ উদ্দিন, বাজার করতে আসা আ. গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রূপম, পথচারী রমেশ চন্দ্র সাহা সহ অনেকেই জানান, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌরসভার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তারা মানুষকে সচেতন করার পাশাপাশি হাতধোয়ায় অব্যস্ত করার কর্মসূচি গ্রহন করেছে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন জানান, করোনা প্রতিরোধে পৌরষবার পক্ষ থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। হাতধোয়া কর্মসূচিটি মানুষের মাঝে সাড়া ফেলেছে। এছাড়া মশা প্রতিরোধে ওষুধ ছিঁটানো, ইজিবাইক সহ গণপরিবহনে জীবানুমুক্তকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, মাইকিং সহ সচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি