০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন ও কোটা পুনর্বহালসহ ৭দফা দাবিতে ঢাকার শাহবাগে বীরমুক্তিযোদ্ধার সন্তানদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এ কর্মসূচী পালন করে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক যুগ্মসচিব বীর মুক্তিযোদ্ধা লুতফুল্লাহ সাঈদ।

ঢাকার শাহবাগে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা, যুগ্ম মহাসচিব মোঃ আতিকুর রহমান, ঢাকা বিভাগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাদিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শোয়েভ হাসান কবির, সদস্য-সচিব সাইফুল ইসলাম, পৌর শাখার আহ্বায়ক একেএম মনজুরুল হক রনি, সদস্য সচিব বিভাস কৃষ্ণ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা আহবায়ক মোঃ আব্দুল আলীম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি