১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষার্থীদের রাস্তায় দেখলে ব্যবস্থা, ডিসি-এসপিকে নির্দেশ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের রাস্তায় ঘুরতে দেখলে বাসায় পাঠাতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনের সই করা এ বিষয়ে আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ এবং শিক্ষার্থীরা যাতে বাসায় অবস্থান করে তা নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছিল।

আদেশে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের সব বিভাগের ডিআইজি, মেট্রোপলিটন এলাকার কমিশনার, জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ধরনের প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়। পাশাপাশি শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, এ নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনও কোনও শিক্ষার্থী এ বন্ধকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। এতে দেশের সাধারণ শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন করোনাভাইরাস রোধকল্পে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করা এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হলো।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কিছু কোচিং সেন্টার তাদের কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে আমাদের শিক্ষার্থী ও সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও শিক্ষার্থীকে রাস্তায় ঘুরতে দেখলে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সন্তানদের বাসায় অবস্থান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি