০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিউইয়র্ক প্রবাসী আব্দুর রাজ্জাকের মাতৃবিয়োগ

ইউএনএ , নিউইয়র্ক  | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক ও টাঙ্গাইল কল্যাণ ট্রাস্টের সদস্য, নিউইয়র্ক প্রবাসী টাঙ্গাইলবাসীদের প্রিয় মুখ আব্দুর রাজ্জাকের মা রাজিয়া খাতুন (৫৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার (২৪ ফেব্রুয়ারী) তিনি চিকিৎসাধীন অবস্থায় এলমহার্স্ট হাসপাতালে বেলা ২:৪৪ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রবাসী টাঙ্গাইলবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র। 

মরহুমার পুত্র আব্দুর রাজ্জাক বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, বিগত ১৫দিন আগে তার মায়ের কভিড পজেটিভ সনাক্ত হওয়ার পর এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ২:৪৪ মিনিটে এলমহার্স্ট হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাদের দেশের বাড়ী টাঙ্গাইল জেলার  গোপালপুরের মিজাপুর উপজেলার দিগল আটাগ্রাম। মরহুমা বিগত ২০/২২ বছর ধরে পরিবারের সাথে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করছিলেন। এদিকে মরহুমার ঘনিষ্টজনরা জানান, ব্যক্তিগত জীবনে রাজিয়া খাতুন সদালাপী এবং অত্যন্ত ভাল মনের মানুষ ছিলেন। মরহুমার মরদেহ নিউইয়র্কেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

শোক প্রকাশ: প্রবাসী রাজিয়া খাতুনের অকাল মৃত্যুতে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএস ইনক এবং টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক ও টাঙ্গাইল কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসপ্ত পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

এছাড়াও আব্দুর রাজ্জাকের মা রাজিয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান  ও বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। 
 
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএস ইনক’র সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস সহ অন্যান্যের মধ্যে শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন- আশিক খন্দকার শামীম, মীর মাহবুবুর রহমান, খন্দকার বদরুজ্জামান পিকলু, মো: মোজাম্মেল হক, মো: আকতারুজ্জামান, মো: ফরিদুল ইসলাম খান, অধ্যাপক গোলাম মোস্তফা, খন্দকার জাকির হোসেন বাদল প্রমুখ। 

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান এবং টাঙ্গাইল কল্যাণ ট্রাষ্টের সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল সহ শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন: আব্দুস সালাম, হারুন-অর রশীদ বাবলু, শামসুজ্জামান খান, আশরাফুল আলম জঙ্গী, শহীদুর রহমান, মির্জা নূর-ই আলম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি