০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

অনুষ্ঠানের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক  অনুষ্ঠান।

শনিবার সকাল দশটায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে পুরাতন বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক। আলোচনায় অংশ নেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ। 

এর আগে শুক্রবার বিকেল ৫টায় মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় এমপি একাব্বর হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি