১১:৪৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে দেশী বিদেশী নকল কেমিক্যাল কোম্পানীর সন্ধান, মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দেশী বিদেশী ব্যান্ডের কেমিক্যাল তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাবের একটি দল। সেখানে হারপিক, ভিকসল, গ্লাস ক্লিনার, পুটিং, মি. ব্রাসুসহ ৭/৮ প্রকারের দেশী বিদেশী নকল কেমিক্যাল পন্য উৎপাদন ও বাজারজাত করছিল তারা। 

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সদরের বংশাই রোডের ত্রিমোহন স্যালুঘাট এলাকার কারখানায় টাঙ্গাইল র‌্যাব-১২’র একটি দল অভিযান চালায়। এ সময় নকল ও ভেজাল পন্য তৈরি কারখানার মালিক তোফাজ্জল হোসেন (৬০) কে গ্রেফতার করে তারা।  সে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল মালেক নকল কেমিক্যাল কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, তোফাজ্জল হোসেন শাহিনুর কেমিক্যাল কোম্পানী নাম দিয়ে দীর্ঘদিন ধরে  দেশী বিদেশী বিভিন্ন নামী দামী কোম্পানীর কেমিক্যাল পণ্য সামগ্রী নকল করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে গ্রেপ্তার ও বিপুল পরিমান পন্য জব্দ করা হয়েছে।  

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবদুল মালেক বলেন, নকল কেমিক্যাল কারখানার সীলগালা করাসহ মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি