১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর ও কালিহাতী পৌরসভায় নৌকার জয়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদ্বয় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে গোপালপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবং কালিহাতী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। 

রোববার(১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের সব ক’টিতে নৌকা প্রতীকে ১৮ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৭ভোট। এছাড়া বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৯১ ভোট আর জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী পান ১১ ভোট। 

অপরদিকে, কালিহাতী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রের সব ক’টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ১১ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলী আকবর জব্বার পেয়েছেন ৭ হাজার ৭৯ ভোট। এছাড়া আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হুমায়ুন খালিদ নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৪৬০ ভোট, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থী জামিল আল মামুন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসান হাসনাত মিশু মোবাইল ফোন প্রতীকে ৩০ ভোট পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি