০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পীরের বিরুদ্ধে বলাৎকার মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | | ১৪৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে আবদুল খালেক (৫২) নামের এক ভণ্ডপীরের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ওই ভন্ডপীরকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার সকালে ওই কিশোরকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

ভন্ডপীর আবদুল খালেকের বাড়ি উপজেলার বহেড়াতৈল গ্রামে। বর্তমানে তিনি পরিবারসহ সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে বসবাস করছেন। মামলার পর থেকেই পীর বাসা ছেড়ে পালিয়ে গেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্র“য়ারি নানার বাড়ি বেড়াতে এসে ওই কিশোরের সঙ্গে পীর আবদুল খালেকের পরিচয় ঘটে। ওই কিশোরকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইয়ে দেয়ার কথা বলে তার বাসায় নিয়ে যান। এক পর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে ভন্ডপীর ওই শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন (বলাৎকার) চালান। বিষয়টি কাউকে জানালে জেএসসি’র ফলাফল ভাল হবে না বলে শাসিয়ে দেন। বাড়ি ফিরে সে অসুস্থ্য হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

ওই শিক্ষার্থীর মা বলেন, ঘটনার পরদিন তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। আমার ছেলেটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করছে।

অভিযুক্ত ভন্ডপীর আবদুল খালেকের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভুঁইয়া বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি