০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর প্রেসক্লাবের সদস্যপদ পেলেন একমাত্র নারী সাংবাদিক শিলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন উপজেলার একমাত্র নারী সাংবাদিক যায়যায়দিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি শিলা আক্তার।

শুক্রবার প্রেসক্লাব মির্জাপুরের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সদস্য পদ দেয়ার বিষয়টি অনুমোদিত হয়। 

২০১৯ সালের জুলাইয়ে শিলা আক্তার সদস্যপদ লাভের জন্য আবেদন করেন। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার পাশাপাশি তার নৈতিকতা ও সামাজিক কর্মকান্ড পর্যবেক্ষণের পর তাকে সদস্যপদ দেয়া হয়।

তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। ‘নিখাদ পণ্যের সমাহার’ নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা-বেচা করেন। তিনি ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী। 

প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু,সাবেক তিন সভাপতি আবুল কাশেম খান, নিরঞ্জন পাল ও শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, জহিরুল ইসলাম শেলী কোষাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভা পরিচালনা করেন প্রেসক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।

শিলা আক্তার বলেন, ‘সদস্যপদ পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এজন্য প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।’ 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি