০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নতুন আরো ১জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে একই বাড়িতে দ্বিতীয় এক কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা হল ৯ জন। 

শনিবার সকাল এগারটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) আক্রান্ত ব্যক্তিসহ ২১ জনের নমূনা সংগ্রহ করে বুধবার (৬ মে) ঢাকা রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। 

শনিবার (৯ মে) তার করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ওই কিশোর করোনায় আক্রান্ত দিনমজুরের শ্যালক। তারা একই বাড়িতে থাকেন। ভগ্নিপতির সংস্পর্শে থাকার কারণে ওই কিশোরসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এপর্যন্ত ৩১৯ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে করোনা শনাক্ত হল নয়জন। আক্রান্ত নয়জনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন, একজন বাড়িতে আইসোলেশনে, চারজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত কিশোরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত কিশোরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। তার আশপাশের ৩০টি বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি