০৩:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বয়স্ক শিক্ষা কার্যক্রমের সমাপনী

তনয় কুমার বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ মার্চ ২০১৮ | | ৭৪৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে বয়স্ক মহিলাদের শিক্ষা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে পৌর শহরের মহিষখোলা রোটারী পল্লী প্রাইমারী স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান জাঈদ হাসান খান, সেক্রেটারী রোটারিয়ান বিপুল কান্তি ঘোষ, পাবলিক রিলেশন রোটারিয়ান শারমীন আক্তার, রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান তুষার কান্তি চৌধুরী, রোটারিয়ান মেসবাহউদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ও প্রাক্তন রোটার‌্যাক্ট ড. মো. হারুন অর রশীদ, ভাসানী বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট এর সভাপতি রোটার‌্যাক্ট এস.এইচ সোহাগ, সেক্রেটারী রোটার‌্যাক্ট আশরাফুল ইসলাম।

এসময় শিক্ষা গ্রহন করা বয়স্ক মহিলা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন মাসের কোর্স গ্রহন করা শিক্ষার্থী মায়া আক্তার বলেন, “কোন লেখা পড়া করি নাই। এই খানে তিন মাসে অনেক কিছু শিখছি। এহন নিজের নামডা লিখতে পারমু। তাছাড়া যেকোন লেখা পড়তে পারমু।”

অন্য শিক্ষার্থী লক্ষী রাণী দাশ বলেন, “আমার বাসায় ছেলে মেয়েদের লেখাপড়ায় কিছুই সাহায্য করতে পারি না। আমি অনেক আশাবাদী। এই খানে তিন মাসে বর্ণমালাসহ অনেক কিছুই শিখছি।”

রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট জাঈদ হাসান খান বলেন, “বয়স্ক মহিলাদের অক্ষর জ্ঞান অর্জন করাই আমাদের উদ্দেশ্য। আমারা প্রথম বারের মত এই কার্যক্রম চালু করেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় বয়স্ক মহিলার অনেক আগ্রহ নিয়ে স্ব:তস্ফ’র্তভাবে অংশগ্রহন করেছে। আমরা আশা করছি আগামীতেও ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো।”

উল্লেখ্য, গত বছর ১৫ ডিসেম্বর থেকে বয়ষ্ক মহিলাদের তিন মাস ব্যাপী এ শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। এ বছর ১৫ মার্চ তিন মাসের এ শিক্ষা কোর্সের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি