১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে করোনার টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধারা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

নানা উৎসব মুখর পরিবেশে করোনা ভাইরাসের টিকা দান কার্যক্রম চলছে। এরই ধারাবাহিতকায় টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাসের টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার সকালে তারা ৫০ শয্যা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নানা উৎসব মুখর পরিবেশে করোনা ভাইরাসের টিকা নিচ্ছেন উপজেলাবাসী। সকাল থেকেই তারা টিকা নিতে আসেছেন হাসপাতালে। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই নিতে পারছেন এই টিকা। এখান থেকে নির্ধারিত তথ্য দিয়ে সরাসরি টিকা গ্রহণ করছে টিকা নিতে আসা মানুষ। কোনরকম ভোগান্তি ছাড়া খুব সহজেই টিকা গ্রহণ করছেন তারা।

টিকা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা আনোয়া হোসেন কালু, ইউসুফ আলী, আ. হামিদ, শাহজান আলী, আ. হাকিম জানান, আমরা নানা উৎসাহের মধ্যে দিয়ে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলাম। টিকা নিতে কোন ধরণের ভোগান্তি হয়নি। বিনামূল্যে সরকার ভ্যাকসিন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ সুলতানা জানান, টিকা নিতে আসা মানুষ যাতে কোন ঝামেলা ছাড়াই টিকা গ্রহণ করতে পারে সে জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আমার উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে বিভিন্ন মাধ্যমে করোনার টিকা নিতে আসে সে জন্য প্রচারণা করে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি