১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সংগ্রাম করে হবে না ...কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সংগ্রাম করে কোন দিনও হবে না। 

এটা আইনের বিষয়। আইন ও বিচারের মাধ্যমে তাকে জেল থেকে বেরিয়ে আসতে হবে। তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতি করে তিনি জেলে গিয়েছেন। এতিমের টাকা চুরি করে তিনি জেলে গিয়েছেন। আরও দুর্নীতির মামলা তার বিরুদ্ধে রয়েছে। সেই মামলাগুলোতে তিনি শাস্তি পান কিনা সেই ব্যাপারে বিএনপি নেতাদের সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ জানান। 

আমার মনে হয়, তার আজীবন জেলে থাকতে হতে পারে। বিএনপিরা আন্দোলন সংগ্রামের ভয় দেখিয়ে টানা ৯০ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে খালেদা জিয়া ঘরে বসে ছিলেন। 

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।    

মন্ত্রী আরও বলেন, বিএনপি যখন সরকারে ছিল, তখন আওয়ামী লীগ মঙ্গাপীড়িত এলাকায় গিয়ে সাহায্য সহযোগীতা করেছে। সেই সময় মানুষের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়েছে। গত ১০ বছরে বিএনপি দেশের কোন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায়নি। কাজেই এ ধরনের সমালোচনা বিএনপির মুখে শোভা পায় না। তারা এখন ব্যস্ত আছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে।

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল রহমান খান ফারুক, সাবেক এমপি মনোয়ারা বেগম প্রমুখ। 

এসময় জেলা আওয়ামী লীগের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি