১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ, যৌনাঙ্গে মিলল লোহার নাট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্কুল পডুয়া ছয় বছরের কণ্যা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর মেয়েটির যৌনাঙ্গে লোহার নাট ঢুকিয়ে দেয় অভিযুক্ত ব্যক্তি। পরে যৌনাঙ্গে অস্ত্রোপচার করে ওই লোহার নাট বের করে আনা হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরের কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এমন ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটির মা এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুলাল হোসেনকে। গ্রেফতারকৃত দুলাল ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
 
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ মার্চ) দুপুরের খাবার খেয়ে মেয়েটি পাশের দুলালের বাড়ি খেলতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে দুলাল। একপর্যায়ে ছোট্ট মেয়েটির যৌনাঙ্গ দিয়ে লোহার নাট ঢুকিয়ে দেয় দুলাল। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুলাল পালিয়ে যান।

মেয়েটির মা বলেন, মেয়ে ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার (২৯ মার্চ) মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার (৩০ মার্চ) সকালে অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ থেকে নাট বের করে আনেন চিকিৎসকেরা।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে দুলাল হোসেনকে একমাত্র আসামি করে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা হওয়ার পরই দুলাল হোসেনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি