০৭:২৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ বহিষ্কার 

মনির হোসেন,কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম কে আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী লাইব্রেরিয়ান রশিদুল ইসলাম রতন।

গত (১ ফেব্রুয়ারী) কলেজ পরিচালনা পরিষদের এক সভায় রেজিলেশনের মাধ্যমে আর্থিক অনিয়ম, অসদাচরণ ও কলেজের সকল শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

এসময় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সহ কলেজের সকল শিক্ষক- কর্মচারী উপস্থিত ছিলেন।

রশিদুল ইসলাম রতন জানান, তাকে সাময়িক বহিষ্কার করার পর কলেজের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম আম্বিয়া সিদ্দিকীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণের জন্য গত ৪ ফেব্রুয়ারি গোপনে কলেজ থেকে কিছু নথিপত্র নিয়ে যায় এবং একটি নথি ছিঁড়ে ফেলে।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকী স্যার বাদী হয়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়রি করেন।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর নিকট সাধারণ ডায়রির বিষয়টি জানতে চাইলে তিনি সতত্যা স্বীকার করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি