০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে দিঘীতে গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার উপেন্দ্র সরোবরে (দিঘী) গোসল করতে গিয়ে পানিতে ডুবে শ্রাবণী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কাঠুরীতে অবস্থিত দিঘীতে এ ঘটনা ঘটে। সে সদর ইউনিয়নের কাঠুরী গ্রামের মো. হোসেন আলীর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শ্রাবনী সঙ্গীদের সাথে উপেন্দ্র সরোবরে গোসল করতে এসে নিখোঁজ হয়। সঙ্গীরা তাকে না পেয়ে বাড়ীর লোকজন ও আশপাশের মানুষকে বিষয়টি জানায়। এরপর এলাকাবাসী উপেন্দ্র সরোবরের পানিতে শ্রাবনীকে খুঁজতে থাকে। প্রায় ঘন্টা খানেক পর তাকে পানি থেকে তুলে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমার গ্রামের হোসেন আলীর মেয়ে শ্রাবনী গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। আমি যতটুকু জেনেছি শিশুটির মৃগী রোগ ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি