১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে স্বপ্নের ফসল খেতেই পঁচে নষ্ট, সবজি চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বহুত বিপদে আছি, আমাগো সবজি কেউ নেয় না। খেতেই পঁইচা যাইতেছে। যে টেহা খরচ অইছে তার সিকিও উঠে নাই। কষ্টে ফলানো সবজির বাজার দর নিয়ে কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরসিংহ (নয়াপাড়া) গ্রামের কৃষক সিরাজদৌলা। 

আবহাওয়া অনুকূলে থাকায় এবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সব ধরনের সবজির বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষক। কিন্তু দাম না পেয়ে তারা হতাশ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় প্রায় ১ হাজার ৫শ’ ৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ৩ টাকা, বাঁধাকপি ৪ টাকা, বেগুন ৪ টাকা, মুলা ২ টাকা এবং লাউ প্রতিটা ৫ থেকে সর্বোচ্চ ৮ টাকায় বিক্রি হচ্ছে। 

উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বীরসিংহ (নয়াপাড়া) ও আথাইল শিমুল ও ছয়ানী বকশিয়া গ্রামে গিয়ে দেখা যায়, ফুলকপি ক্ষেতেই পঁচে নষ্ট হচ্ছে। বাজারে ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা কৃষক। অনেকটা বাধ্য হয়েই তাদের উৎপাদিত সবজি পানির দামে বিক্রি করতেছেন তারা। 

এদিকে সবজি বাজারে নিয়েও বিপাকে কৃষক। পরিবহন খরচের টাকাও অনেক সময় নিজেদের পকেট থেকে দিতে হয়। উৎপাদন খরচের চারভাগের একভাগও তাদের পকেটে উঠছে না।

আথাইল শিমুল গ্রামের কৃষক পিন্টু জানান, আমি ২ বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা চাষ করেছি। খরচ হয়েছে ৪৫ হাজার টাকা, আর বিক্রি করেছি মাত্র ২০ হাজার টাকা। 

সবজি ব্যবসায়ী নুরু মিয়া বলেন, কৃষক সবজির দাম পাচ্ছে না, কারণ আমরাও শহরে নিয়ে ব্যবসা করতে পারছিনা। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। তবে আগাম সবজির দাম কৃষকরা ভালো পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি