১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে স্কুলের ভবন নির্মানে বাধা দেওয়ার পায়তারা, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে বাধা দেওয়ার পায়তারা করছে একটি মহল। 

এর প্রতিবাদে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার সকালে চৌহালী-আরিচা সড়কের তেবাড়িয়ায় এলাকাবাসী মানববন্ধন করেছে।

জানা যায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকট কাটাতে সরকার ২০১৯-২০ অর্থবছরে ৪ তলা ভিত্তির উপর ২ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মানের কার্যাদেশ দেয়। 

কার্যাদেশ পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শুরু করলে একটি মহল ভবন নির্মান কাজে বাধা দেওয়ার পায়তারা করছে বলে বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিমা বেগম জানান, বিদ্যালয়ের দক্ষিনপাশে জায়গা রেখে ভবন নির্মানের জন্য সুমন মিয়া নামে একজন ফোনে আমাকে বলেন। কিন্তু দক্ষিন পাশে যেখানে ভবন নির্মিত হচ্ছে তার পরেও বিদ্যালয়ের জায়গা রয়েছে। 

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওলাদ হোসেন বলেন, মূলত বিদ্যালয়ের দক্ষিন পাশে স্কুলের জায়গা দখল করে গড়ে উঠা মার্কেট রক্ষার্থে মার্কেট কর্তৃপক্ষ গোপনে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। যখন ঠিকাদার, প্রধান শিক্ষক ও আমাকে ফোন করেও নির্মান কাজ বন্ধ করতে পারেনি তখন একটি অনলাইন পত্রিকায় রাস্তা আটকিয়ে ভবন নির্মান শিরোনামে সংবাদ পরিবেশন করে। 

অথচ স্কুলের উত্তর পাশ দিয়ে তেবাড়িয়া-নাগরপুর সড়ক, পশ্চিম পাশ দিয়ে চৌহালী-আরিচা সড়ক, পিছন দিয়ে বাজারে যাওয়ার পায়ে হাটার রাস্তা রয়েছে। 

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এর প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে বিদ্যালয়ের ভবন নির্মান তথা সরকারি কাজে বাধাদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ বিষয়ে সুমন খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি