১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে গ্রেফতার ও সাজা হলেও থেমে নেই মাদক ব্যবসা

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জুন ২০১৬ | | ২৪১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বিভিন্নœ মেয়াদে সাজার ব্যবস্থা করলেও থেমে নেই মাদক ব্যবসা।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল জানান, সমাজ ও দেশ ধ্বংসের প্রধান কারণ মাদক। উপজেলার বিভিন্ন পয়েন্টে যে সকল মাদক ব্যবসায়ী গোপনে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ মাদকাসক্তদের হাতে বিভিন্ন রকম মাদকদ্রব্য তুলে দিচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তাদেরকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

চলতি বছরের গত মে মাসে ১১২টি জিআর, সিআর, সাজা ও গ্রেফতারি পরোয়ানাসহ হিরোইন ও ইয়াবাসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বিভিন্ন ধারায় ও মেয়াদে সাজা প্রদান করায় বর্তমানে উপজেলার বেশ কিছু এলাকা মাদকমুক্ত ও পরিবেশ স্বাভাবিক হয়েছে বলে দাবি করেন তিনি।

সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে গোপালপুর থানা পুলিশ সোচ্চার এবং এ সাঁড়াশি অভিযান অব্যহত আছে ও থাকবে বলেও জানান তিনি।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে যখন উপজেলার বিভিন্ন পয়েন্ট আক্রান্ত তখন গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল যোগদান করে স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, সুশিলসমাজ ও কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও থানা প্রাঙ্গণে একাধিকবার মাদকসহ সামাজিক অপরাধ বিরোধী সভা আহ্বান করে নানা পরামর্শ ও আলাপচারিতার মাধ্যমে সবাইকে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। যার ফলাফল ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি।

উল্লেখ্য, গত মে মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মামলায় ৫ জনকে সরাসরি ও ৮ জন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করে গোপালপুর থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি