১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ধনবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারীভারে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা যুব লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ)। 

শনিবার (১৬ জানুয়ারী) ধনবাড়ী পৌরসভার ১৫ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইল জেলার সিনিয়ন নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) প্রতীক ৮ হাজার ৯শত ৬৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন ৭ হাজার ৮শত ৪ ভোট। 

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রার্থী এসএমএ সোবহান ভোট পেয়েছেন, ৩ হাজার ৫২ ভোট এবং মুহাম্মল আলী কিসলু (স্বতন্ত্র) জগ প্রতীকে ভোট পেয়েছেন ৩০৮ ভোট।  

এ পৌরসভার মোটার ভোটার ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৪৬৩ জন এবং মহিলা ১৫৫৪০ জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ) কে বিজয়ীভাবে ঘোষণা করার পর তার দলের নেতাকর্মীরা উপজেলা চত্বর থেকে এক বিশাল বিজয় র‌্যালী বের করে উল্লাস প্রকাশ করেন। 

মুহাম্মদ মনিরুজ্জামান বকল বিজয়ী হয়ে বলেন, নারিকেল গাছ প্রতীক বিজয়ী হয়ে ধনবাড়ী পৌরবাসী প্রাণ ফিরে পেলো। আমি এ পৌরসভাকে আপনাদের সকলের সহয়োগিতায় একটি আধুনিক পৌরসভা গড়তে চাই। এ পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত, টেন্ডারবাজমুক্ত একটি পৌর সভাগড়তে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির সার্বিক দিক নির্দেশানায় এ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি