০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ট্রাকসহ চোরাই ৬ গরু উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি ট্রাকসহ চোরাই ৬ টি গরু উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা। সেইসাথে চোর চক্রের দুই সসদ্যকেও আটক করেন তারা। ‘আটকৃতরা হলেন- উপজেলার পৌর শহরের ফসলান্দি এলাকার জালাল উদ্দিনের ছেলে ট্রাক ড্রাইভার আলমগীর হোসেন (৩২) ও ঘাটাইল উপজেলার ডাকিয়া পটল গ্রামের আজমতের ছেলে হাবেল (২২)।’

গত বুধবার ভোর রাতে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কের কাগমারীপাড়া এলাকা থেকে ওই চোরচক্রের সদস্যদের আটক ও ট্রাকসহ গরু উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার এস.আই মাহমুদুল হক জানান- ‘বুধবার ভোর রাতে ভূঞাপুর-এলেঙ্গা সড়কের উপজেলার কাগমারী এলাকায় ট্রাক থেকে গরু নামাতে দেখে সন্দেহ হয়। পরে ১টি ট্রাক, ৬ টি গরু ও ২জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকৃত দুইজনকে জিজ্ঞাসা করলে তারা চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানান। তিনি আরও জানান- উদ্ধারকৃত গরু মালিকদের খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি