১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে সংঘর্ষ

পৃথক দুটি মামলা দায়ের, আসামী তিন শতাধিক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | | ৭১
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে এক পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ এবং ইউএনও অফিস ভাংচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে ২২ জনের নাম উল্ল্যেখসহ অন্তত অজ্ঞাত তিন শতাধিক লোক আসামী করা হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সরকারী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাদি হয়ে গতরাতে দুটি পৃথক মামলা করা হয়। এতে ২২ জনের নাম উল্ল্যেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত তিন শতাধিক লোককে আসামী করা হয়।

গতকাল রোববার সদ্য সমাপ্ত দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদের সমর্থকরা পুনরায় ভোট গনননার দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল বের করে। এক পর্যায়ে তারা নির্বাচন অফিস ও ইউএনও অফিস ঘেরাও করে। পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। বিক্ষুদ্ধরা ইউএনও অফিসের নীচতলায় ব্যপক ভাংচুর চালায়। সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে পুড়িয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত শনিবার দেলদুয়ার উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারীভাবে নির্বাচিত হয়। এ নির্বাচনে সাজ্জাদ হোসেন আজাদ পরাজিত হন। এরপর থেকেই তিনি পুনরায় ভোট গননার দাবি জানান পরাজিত প্রার্থী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি