০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সরকারের উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় ২ বছর শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এ মত বিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন চিত্র নিয়ে আলোচনা করেন। গ্রামীন অবকাঠামো সহ নাগরপুর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুকে ধন্যবাদ জানান বক্তারা। এছাড়া আগামীতে নাগরপুর উপজেলার কোথায় কিভাবে উন্নয়ন করা যায় এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল, নির্বাহী প্রকৌশলী , নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি