১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৪০ দিনের কর্মসূচী কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭ | | ৩৫২০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচীর প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে একযুগে আগামী ৪০ দিন এ কর্মসূচী চলবে।

সোমবার বিকেলে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান, ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে ২৫৪০ জন শ্রমিক প্রতিদিন ২শ টাকা মজুরীতে কাজ করবেন। এছাড়া কর্মসূচী শেষে প্রতিদিনের হিসেবে একজন শ্রমিক আরও ২৫ টাকা হিসেবে পাবেন।

কর্মসূচীর উদ্বোধন শেষে নির্বাহী কর্মকর্তা ভাদগ্রাম ইউনিয়নের একাধিক গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কাজ পরিদর্শন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আকতারুজ্জামান খান বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচীর প্রথম পর্যায়ের কাজ (৪০) দিন চলবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি