১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষনের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে এক শিশু (৯) কে ধর্ষনের অভিযোগে সোহরাব নামের ষাটোর্ধ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত ধর্ষক তিন সন্তানের জনক সোহরাব উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়ার বাসিন্দা। 

মামলার বিবরন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের বাসিন্দা সিএনজি চালকের ২য় শ্রেনীর পড়ুয়া কন্যা বুধবার (১ এপ্রিল) বিকেলে পাশের বাড়ির এক বান্ধবীর সাথে বাগানে খেলতে যায়। এ সময় সোহরাব এসে ওই শিশুকে টাকা দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষনের চেষ্টা করেন। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত সোহরাব দৌড়ে পালিয়ে যায়। 

ঘটনাটি স্থানীয় ভাবে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালায় একটি মহল। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (৩ এপ্রিল ) রাতে বাসাইল থানায় সোহরাবকে আসামী করে মামলা দায়ের করেন। 

ওই শিশুর পরিবার জানায়, অভিযুক্ত সোহরাবের বিরুদ্ধে এর আগেও তার নিজ গ্রামে আরো দুই শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রামের মাতাব্বররা শালিস বিচারও করেছে। তবে অভিযুক্ত সোহরাব স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পার পেয়ে গেছেন।

বাসাইল থানা উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান  বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি