০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা পার হতে গিয়ে হাইড্রোলিক ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মাহমুদ আলী (৭৫) নামের এক বৃদ্ধ। সে উপজেলার চর অলোয়া এলাকার মৃত আব্বাস আলী শেখের ছেলে। 

বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের ছাব্বিাশা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ ব্যক্তি ছাব্বিশা মাদরাসার সামনে রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে গোবিন্দাসী থেকে ছেড়ে আসা বালুবাহী হাইড্রোলিক ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়টি ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান, স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। পরে বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি